ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ১১ অক্টোবর ২০২৬
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
সংগৃহীত ছবি

সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

রোববার (১১ অক্টোবর) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, আমির খসরু তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!