ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ৩১ অক্টোবর ২০২৬
গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের -ফাইল ছবি

আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে অংশ নিতে দেশের সব জেলার গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত পোশাক পরে সকাল ৮টার মধ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে।

এ লক্ষ্যে নিজ নিজ জেলা থেকে গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত সময়ে সমাবেশস্থলে উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!