ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাঁর নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!