ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ কৃষি ও প্রকৃতি ]

তামাক চাষে কমছে উর্বরতা

করিম ইসহাক, রাজবাড়ী
প্রকাশিত: ১৭:২৭, ১৩ এপ্রিল ২০১৮
তামাক চাষে কমছে উর্বরতা

রাজবাড়ীতে দিনদিন বাড়ছে বিষাক্ত তামাক চাষ। বেশি লাভের আশায় এবং তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের অগ্রিম সুবিধা দেয়ায় তামাক চাষ বাড়াচ্ছেন কৃষকরা। এতে করে হারাচ্ছে জমির উর্বরতা। যে জমিতে তামাক চাষ হয় সেই জমিতে কোনো প্রকার দানা জাতীয় ফসল উৎপাদন হয়না জেনেও এককালীন সুবিধার জন্য কৃষক তামাক চাষ করছেন।

কৃষি কর্মকর্তারা বলছেন তামাক কোম্পানি সার, বীজ ও অগ্রিম টাকা দেয়ার ফলে কমানো যাচ্ছে না তামাক চাষ।

রাজবাড়ী সদর উপজেলার কালীতলা কৃষাণী আঁখি বেগম এ বছর ৭৮ শতাংশ জমিতে তামাক চাষ করেছেন। তামাক চাষে দ্বিগুণ লাভ হয়। প্রতি কেজি তামাক ৭৫-১০৩ টাকা বিক্রি হয়। তাছাড়া উৎপাদিত তামাক বিক্রি করতে তেমন বেগ পেতে হয় না। কোম্পানির নির্ধারিত স্থানে নিয়ে গেলেই বিক্রি করা যায়।

কৃষকরা জানান, তামাক চাষে লাভ বেশি। এ আশায় আমরা তামাক চাষ করি। প্রতি বিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ হলেও বিক্রি হয় কম পক্ষে ৫০ হাজার টাকায়। বেশি লাভ হওয়ায় রাজবাড়ীতে দিনদিন তাই তামাক চাষ বাড়ছে।

Advertisement

তারা আরো জানান, যে জমিতে তামাক চাষ করা হয় সেই জমিতে পাট ছাড়া অন্য ফসল উৎপাদিত হয় না। হয় না কোনো প্রকার দানা ফসল, যেমন- ধান, মসুর-গম। দানা জাতীয় ফসল রোপন করলে শুধু গাছ হয় কিন্তু ফল ধরেনা।

রাজবাড়ী সদর উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা মানিক দাস বলেন, তামাক চাষে অতিরিক্ত নিকোটিনের কারণে জমি উর্বরতা হারায়। জমির ক্ষতিকর দিক নিয়ে কৃষকদের বারবার বোঝানো সত্ত্বে ও তামাক কোম্পানির সার বীজ ও অগ্রিম টাকা দেয়ার ফলে কমানো যাচ্ছে না তামাক চাষ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে রাজবাড়ীতে এবার ৬৩ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আজ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!