ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

দেশে করোনা আক্রান্ত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৬, ২৯ জুলাই ২০২৪
দেশে করোনা আক্রান্ত ৭
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মারা গেছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!