ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনামুক্ত বাইডেন, জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৪ জুলাই ২০২৪
করোনামুক্ত বাইডেন, জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ
ছবি: সংগৃহীত

করোনামুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে ফিরেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বুধবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে আসার পর এটাই হবে বাইডেনের প্রথম ভাষণ। তাই তিনি কী বলেন, সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

গত ১৭ জুলাই বাইডেনের করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে। এরপর তিনি ডেলাওয়ারে নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেন তার সুস্থতার খবর জানান দিয়ে বলেন, আমি এখন অনেকটাই সুস্থ। হোয়াইট হাউসে ফিরতে পেরে ভালো লাগছে। হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর বাইডেনের নেগেটিভ রিপোর্ট জমা দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে আলোচনায় উঠে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্র্যাটিক পার্টির অধিকাংশ ডেলিগেট এখন তাকে সমর্থন দিচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করার কথা ছিল, কিন্তু বয়স ও শারীরিক অসুস্থতা নিয়ে সমালোচনার কারণে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ডেমোক্র্যাটিক পার্টির অর্থদাতারা কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থ দিয়েছেন, ফলে তিনি প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন। আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে পার্টির মনোনয়ন ঘোষণা করা হবে। তবে তার আগে আজ স্থানীয় সময় রাত ৮টায় বাইডেনের ভাষণে কী বার্তা দেন, তা নিয়ে সবার মধ্যে কৌতূহল রয়েছে।

সূত্র: আন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!