ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খবর ]

বছরের দীর্ঘতম রাত আজ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ২১ ডিসেম্বর ২০২৪
বছরের দীর্ঘতম রাত আজ
আজ ২১ ডিসেম্বর, পৃথিবীর উত্তর গোলার্ধে আজ বছরের সবচেয়ে বড় রাত। ফাইল ছবি

আজ ২১ ডিসেম্বর, পৃথিবীর উত্তর গোলার্ধে আজ বছরের সবচেয়ে বড় রাত। এর ফলে আগামীকাল (২২ ডিসেম্বর) হবে বছরের সবচেয়ে ছোট দিন। কারণ চলতি বছর উইন্টার সলসটিস অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন পড়েছে ২১-২২ ডিসেম্বর।

বৃহস্পতিবার রাত ১০টা বেজে ২৭ মিনিট থেকে শুক্রবার সকাল ৮টা বেজে ৫৭ মিনিট পর্যন্ত থাকবে সূর্যের দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন চলাকালীন আকাশে সবচেয়ে উজ্জ্বল হবে বৃহস্পতি গ্রহ। একই কারণে পৃথিবীর বিপরীত পাশে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীতভাবে দিন-রাতের তারতম্য থাকবে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের গতিপ্রকৃতির ফলে এমনটা হয়।

উত্তর গোলার্ধ ২১ ডিসেম্বরে সূর্য থেকে অনেকটা দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো খুব কম পড়ে, তাই দিন দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘ। একে বলে ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

একইভাবে ২১ জুন দিনটা বড় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি সূর্যালোক পৌঁছায়। সূর্য ২১ জুন কর্কটক্রান্তিরেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। তাই সূর্যের রশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। তখন মনে হয় দিন শেষই হচ্ছে না।

এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এর পর থেকে দিন ছোট হতে শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!