বুধবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫৬৫ জনে দাঁড়ালো এবং মোট ডেঙ্গুতে আক্রান্তে সংখ্যা ১ লাখ ৫৫৮ জন হলো।
.png)
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ৬৭৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৮ জন। এই নিয়ে এ বছরে ডেঙ্গুতে মোট ৯৯ হাজার ৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।