ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৭৮ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৬৫ জন। মারা গেছেন ৫৫৬ জন।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মৃত ৫ জনের মধ্যে চারজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) দুইজন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) দুইজনের মৃত্যু হয়েছে। বাকি একজন খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৬১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!