ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ৬ জানুয়ারি ২০২৫
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭০
ফাইল ফটো

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আট জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

Advertisement

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!