ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রূপালী পর্দার ‘নবাব’ প্রবীর মিত্র হাসপাতালে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ৪ জানুয়ারি ২০২৫
রূপালী পর্দার ‘নবাব’ প্রবীর মিত্র হাসপাতালে
অভিনেতা প্রবীর মিত্র

রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার। শনিবার অভিনেতার বড় ছেলে ছেলে মিঠুন মিত্র এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ১০-১২ দিন ধরে হাসপাতালে আছেন। এখন বাবাকে এইচডিইউতে রাখা হয়েছে।

প্রবীর মিত্রের ছোট ছেলে বলেছিলেন, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।

১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!