এবার ঘটল ব্যতিক্রম এক ঘটনা। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম ২’-এ একটি চরিত্রে অভিনয় করে বিতর্কের মুখে পড়া কোরীয় অভিনেতা পার্ক সুং হুনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। অশ্লীল সেই ভিডিওটি আবার কিছুক্ষণের মধ্যে সরিয়েও ফেলা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেতার এজেন্সি বিএইচ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, পার্ক সুংয়ের ভিডিও ফাঁসের ঘটনাটি মানবিক ত্রুটি। অভিনেতা সরাসরি ম্যাসেজ প্রদান পরীক্ষার সময় হয়েছে ভুলটি।
.png)
এদিকে এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের অধিকাংশই অভিনেতা পার্ক সুংয়ের অপেশাদার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার আক্রমণাত্মক মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, বিতর্কিত অভিনেতার সংখ্যা নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
অভিনেতা পার্ক সুং ছাড়াও অন্যান্য অভিনেতাদের অতীতের কারণে সমালোচনা হয়েছে সিরিজটি নিয়ে। ২০১৭ সালে একবার মাদক সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়েছিলেন।
গত বছরের ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে রিলিজ হয় সাত পর্বের ‘স্কুইড গেম ২’ সিরিজটি। এর মূল কাহিনি দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছে। তবে এর কিছু বিষয়, মান এবং চরিত্র নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, পার্ক সুং একজন দক্ষিণ কোরিয়ান অভিনেতা। ২০০৮ সালে ‘অ্যা ফ্রোজেন ফ্লাওয়ার’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় তার। এরপর ‘রুফটপ রুম ক্যাট’, ‘দ্য হিস্ট্রি বয়েজ’ ও ‘মডেল স্টুডেন্টস’ নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তবে ‘মাই অনলি ওয়ান’ সিনেমার মাধ্যমে তারকা খ্যাতি পান তিনি। এরপর ‘দ্য গ্লোরি’, ‘কুইন অফ টিয়ার্স’ এ অভিনয় করেছেন।