একই মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ, ঘটতে পারে বিরল ঘটনা
নতুন বছর শুরু মানেই সকলের কৌতূহল থাকে, কেমন কাটবে পুরো বছর। ২০২৫ সালে কী কী মহাজাগতিক ঘটনা ঘটতে পারে, তা নিয়ে আছে ব্যাপক আগ্রহ। বিদায়ী বছরের মতো ২০২৫ সালেও মোট চারটি গ্রহণ হবে- দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জেনে নিন কবে, কখন, কোথায় কোন গ্রহণ হবে।
প্রথম চন্দ্রগ্রহণ
সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে। তবে পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।
.png)
বছরের প্রথম চন্দ্রগ্রহণ হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। আগামী ১৩- ১৪ মার্চ হবে ২০২৫-এর প্রথম চন্দ্রগ্রহণ। ইউরোপ, এশিয়ার অধিকাংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখতে পাবে। তবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।
প্রথম সূর্যগ্রহণ
বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ। গ্রহণের সময় শুধুমাত্র সূর্যের একটি ভগ্নাংশ চাঁদ দ্বারা অবরুদ্ধ হবে। আগামী ২৯ মার্চ হবে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ।
ইউরোপ, উত্তর এশিয়া, উত্তরপশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশ এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণও দেখা যাবে না।