নতুন এই কাব্যগ্রন্থ সম্পর্কে কবি এ্যানি আক্তার বলেন, জীবন কখনো প্রাপ্তি, কখনো প্রস্থান। এই ভাঙা-গড়ার মাঝেই এমন এক অনুভূতি জন্ম নেয় যা কোনো যুক্তি মানে না—তার নাম ভালোবাসা। সব না-পাওয়ার পরেও হৃদয় যখন বলে ওঠে ‘তবুও ভালোবাসি’, সেই উচ্চারণই এই বইয়ের আত্মা।
কবি আরো জানান, এই গ্রন্থের কবিতাগুলো কোনো অভিযোগ বা নিছক আত্মসমর্পণ নয়; বরং এখানে ঠাঁই পেয়েছে নীরব কান্না, অপেক্ষা এবং স্মৃতির এক অদৃশ্য শক্তি। তিনি মনে করেন, কিছু অনুভূতি হারানোর জন্য নয়, আজীবন বহন করার জন্যই জন্মায়।
বইটি উৎসর্গ করা হয়েছে তাদের জন্য, যারা ভালোবেসে ক্লান্ত হলেও ভালোবাসতে ভুলে যাননি। যারা নীরবে বলতে পারেন— ‘সব ঠিক হয়ে যাক বা না-ই যাক, তবুও ভালোবাসি।’
.png)
এ্যানি আক্তার আশা রাখছেন, প্রেমের গভীরতা এবং আত্মার জবানবন্দি নিয়ে সাজানো এই কাব্যগ্রন্থটি বইমেলায় পাঠকদের মনে ভিন্ন এক আবেদন তৈরি করবে।