[ খবর ]
বকুল আশরাফের ‘বইয়ের শেষাংশে এই স্বপ্নের কথা লেখা ছিল’
প্রচ্ছদ: বইয়ের শেষাংশে এই স্বপ্নের কথা লেখা ছিল।
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশনা সংস্থা দোলন থেকে প্রকাশিত হচ্ছে কবি বকুল আশরাফের গল্পগ্রন্থ ‘বইয়ের শেষাংশে এই স্বপ্নের কথা লেখা ছিল’।
সমসাময়িক বাংলা কবিতার জগতে বকুল আশরাফ একটি সুপরিচিত নাম। কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও সাহিত্য সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করে আসছেন। তার লেখায় আধুনিকতা, সমাজচেতনা ও ভাবনার গভীরতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। কবিতা, প্রবন্ধ ও শিশু-কিশোর সাহিত্য—বিভিন্ন ধারায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
নতুন এই গল্পগ্রন্থে স্বপ্ন, জীবনবোধ ও মানবিক অনুভূতির সূক্ষ্ম প্রকাশ ঘটেছে। ভাষার শৈল্পিক ব্যবহার ও মননশীল উপস্থাপনায় গল্পগুলো পাঠকের চিন্তার জগতে নতুন আলো ছড়াবে বলে প্রত্যাশা প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা।
.png)
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা–এর ১৮–নং স্টলে এ দোলন প্রকাশনার স্টলে।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!