ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খবর ]

তিশার বিরুদ্ধে অথৈর অভিযোগ এখন আলোচনায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৪ মার্চ ২০২৬
তিশার বিরুদ্ধে অথৈর অভিযোগ এখন আলোচনায়
ফাইল ছবি

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ। যা এখন আলোচনায়।

সামাজিক মাধ্যমে লাইভে এসেও ঘটনাটি জানিয়েছেন অথৈ। কাঁদতে কাঁদতে তিনি জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।

এরপর ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালীন তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি কিছু বলেননি তিশাকে।

তবে এই অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলে দাবি করেছেন তিশা। তিনি জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরেই কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!