[ খবর ]
তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন এখন আলোচনায়
ফাইল ছবি
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের সাজানো সংসারে বিচ্ছেদের সুর? অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছে অনেকে। তাদের মধ্যে পরকীয়ার গুঞ্জন এখন আলোচনায়।
সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয় ও তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন আর তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার?
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি দেখে হতাশ বিজয়ের ভক্তরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!