[ খবর ]
হানসিকার সংসার ভাঙার খবর এখন আলোচনায়
ফাইল ছবি
ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি ও ব্যবসায়ী সোহেল খাটুরিয়ার সম্পর্ক একসময় ছিল বলিউড ও দক্ষিণী বিনোদন অঙ্গনের আলোচিত বিষয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে শুরু হয়ে সম্পর্ক গড়ায় প্রেমে, এরপর জাঁকজমকপূর্ণ বিয়ে। কিন্তু চার বছর পর বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি। যা এখন আলোচনায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই পক্ষ থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত হসেছে। তারা কেউ চান ভাঙা সম্পর্ক টিকে থাক। বিচ্ছেদ হলেও হানসিকা কোনও রকম খোরপোষ দাবি করেননি।
অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, হানসিকাই প্রথমে বিবাহ বিচ্ছেদের কথা তার স্বামীকে জানান। আর সেখান থেকেই তারা আইনি ভাবেই এই বিয়েতে ইতি টানলেন।
হানসিকা এবং সোহেল খাটুরিয়ার আলাপ দীর্ঘদিনের। প্রেমিকাকে আইফেল টাওয়ারের নিচে বিয়ের প্রস্তাব দেন সোহেল। পরবর্তীতে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!