একটা গাধা ও শিয়ালের মধ্যে তুমুল ঝগড়া চলছে। গাধা বলছে ঘাসের রং হলুদ আর শিয়ালের দাবি ঘাসের রং সবুজ। অবশেষে বিচারক মহোদয়ের শরণাপন্ন হয়েছে তারা।
বিচারক সিংহ শিয়ালের এক বছরের কারাদণ্ড দিয়েছে। শিয়াল বলছে- এটা কেমন বিচার হলো?
আপনিই বলেন, ঘাসের রং কী?
তখন সিংহ উত্তর দিল- সবুজ। তখন শিয়াল বলল- তবে আমার এ সাজা কেন?
.png)
সিংহ বললো- গাধার সাথে তর্ক করার জন্য।
ঠিক আমাদেরও অনেক সময় সাজা হওয়া উচিৎ, গাধার মতো কিছু মানুষ আছে যাদের সাথে তর্কে জড়িয়ে নিজেদের অনেক সময় নষ্ট করার জন্য।
আমরা এমন মানুষের সাথে আমরা তর্কে লিপ্ত হই যাদের ব্যাপারে আমরা জানি পৃথিবীর সকল প্রমান যদি তাদের মতবাদের বিপক্ষে দাড় করানো হয় তবুও তারা তাদের ভুল স্বীকার করবে না । কিছু গাধা আছে, তারা খারাপ ভাষায় কথা বলবে, কিন্তু আপনি তার উত্তর না দেওয়াটাই উত্তম তাতে আপনি হারেন নাই, জিতেছেন!