ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

শত্রুই ছিলো খাবারের উৎস!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ২৯ জুন ২০২৬
শত্রুই ছিলো খাবারের উৎস!
আপনি আজ যাকে অবহেলা করছেন, কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।

এক কৃষকের ছিলো ভুট্টা ক্ষেত। কৃষক তার খাবারের জন্য নিজের জমিতে ভুট্টা চাষ করতেন। কিন্তু একদল বানর প্রতিদিন কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চু'রি করত।  আর কৃষক লাঠি নিয়ে প্রতিদিন বানরের দলকে তাড়াত।  একারণে বানরের দল মনভরে ভুট্টা খেতে পারত না। তারা এই কৃষককে তাদের শত্রু  বা দুশমন মনে করতো। তারা মনে মনে ভাবত- আহারে, এই কৃষক যদি মরে যেত তাহলে কতটা উপকার হতো আমাদের জন্য। আমরা মনের সুখে পেট ভরে ভুট্টা খেতে পারতাম।

অনেকদিন পরে একদিন ঠিক তাই হলো। একদিন হঠাৎ করে কৃষক মা'রা গেলেন। বানররা খুশিতে লাফাতে লাগল! তারা একে অপরকে বলতে লাগলো- ভালোই হলো, এখন কেউ আর তাড়া করবে না!মনের সুখে ভট্টা খেতে আর কোনো বাঁধাই রইলোনা!

Advertisement

কিন্তু কিছু দিন পরই তারা বাস্তবতা টের পেল।  কৃষক মারা যাওয়ার কারণে জমিতে আর ভুট্টা জন্মাল না। মাঠ শূন্য, খাবার নেই। ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল যে, তারা যাকে শ'ত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস বা যোগান দাতা!

এই গল্পের শিক্ষা: আপনি আজ যাকে অবহেলা করছেন, কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।

সংগৃহিত গল্প- ঈষৎ সংযোজিত।

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!