১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজন শহীদ হন। তাদের আত্মত্যাগের পথ ধরেই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা অর্জন করে।
ভাষাশহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
.png)