দেশের বাজারে আবারও বাড়ছে সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী ভ্যাটসহ নতুন দর (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা
এর আগে, গত ২০ আগস্ট ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর বহাল থাকবে।
.png)