ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেবেন তারেক রহমান
ফাইল ছবি

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!