ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিদিশা সিদ্দিককে জামিন দিলেন হাইকোর্ট

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিদিশা সিদ্দিককে জামিন দিলেন হাইকোর্ট
ফাইল ছবি

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

Advertisement

আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া।

এর আগে গত ২ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন বিদিশা।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!