ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

তিন দফা কমার পর বাড়ল সোনার দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ১ অক্টোবর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
ফাইল ছবি

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর করেছে বাজুস। বৃহস্পতিবারও বাজারে একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল বাজুস। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।

টানা তিন দফা দাম কমার পর এবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সংগঠনটি। ফলে সাম্প্রতিক সময়ে কমার পর আবারও বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!