ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান : জরিমানা আদায়

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২৪ অক্টোবর ২০২৬
পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান : জরিমানা আদায়
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় একটি চিকিৎসা-সেবা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় চিকিৎসা-বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় একটি চিকিৎসা-সেবা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!