ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অফহোয়াইট শাড়ি আর বেলি ফুলে জয়া আহসানের স্নিগ্ধ রূপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২০ অক্টোবর ২০২৬
অফহোয়াইট শাড়ি আর বেলি ফুলে জয়া আহসানের স্নিগ্ধ রূপ
সংগৃহীত ছবি

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সাজপোশাকের বৈচিত্র্য দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ঐতিহ্যবাহী অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা এবং আবহমান রূপের এক কাব্যিক ছবিতে নতুন করে আলোচনায় এলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই ট্র্যাডিশনাল লুকের বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন জয়া। ছবিতে তাঁর পরনে দেখা যায় ধূসর-গোলাপি নকশা করা অফহোয়াইট সুতি শাড়ি ও মানানসই ব্লাউজ। সঙ্গে কানে ভারী দুল, হাতে অলংকার ও চুলে জড়ানো বেলি ফুল—সব মিলিয়ে বাঙালিয়ানার এক অনবদ্য ছাপ ফুটে উঠেছে তাঁর পুরো সাজে।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গান উদ্ধৃত করে জয়া লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।’ অভিনেত্রীর এমন স্নিগ্ধ রূপ ও কাব্যিক উপস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!