গত ৩ ঘণ্টায় এই বিষয়ে ইন্টারনেটে ৩ শতাধিক পোস্ট হয়েছে। এসব পোস্টে ইন্টারেকশন হয়েছে দুই লাখের বেশি।
গৌতম গম্ভীরের নিয়োগের বিষয়ে যা জানা গেল-
.png)
বিসিসিআই কোচ হিসেবে গম্ভীরকে পরিচয় করিয়ে দিলেও এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তার পারিশ্রমিক।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা হলেও বেতন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দু’পক্ষ। এমনটি চূড়ান্ত হয়নি গম্ভীরের সাপোর্ট স্টাফ কারা হবেন সে বিষয়টি নিয়েও।
এ নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, গৌতমের জন্য দায়িত্ব নেয়াটাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা হবে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীকে যখন ডিরেক্টর অব ক্রিকেট করা হয়, তখনো এমন অবস্থাই ছিল।
গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে চূড়ান্ত আলাপ না হলেও তার বেতন কেমন হবে, তার একটি ধারণা দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, রবি শাস্ত্রী যেদিন কাজ শুরু করে, তখন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়নি। গৌতমের ক্ষেত্রেও আরো কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্যানুসারে, প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন সাবেক ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তবে গম্ভীর এর চেয়ে বেতন বেশিই পেতে পারেন। বেতনের বাইরেও অন্যান্য সুযোগ-সুবিধা কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার (২১ হাজার রুপির মতো) করে। এছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে।