বুধবার রাফি নিজে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তাকে নিয়ে প্রচারিত ভুল সংবাদে তিনি বেশ বিব্রতকর অবস্থায় পড়েন। দেশ-বিদেশের আত্মীয়-স্বজনরা উৎকণ্ঠায় ছিলেন।
.png)
রাফিউল ইসলাম রাফি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন দুলালের ছেলে।
জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবনা শহরের ট্রাফিক মোড় থেকে আব্দুর হামিদ সড়কে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ করে ছাত্র-জনতা। দুপুরে ট্রাফিক মোড়ের কাছে মিছিলে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় দুজন নিহত এবং আহত হন প্রায় ৪০ জন।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার মহিবুল ইসলাম এবং জাহিদ হোসেন। রাফি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে নিহতদের মধ্যে তার নামও প্রচার হয়।