ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ এখন ট্রেন্ডিং ]

রয়েল এনফিল্ড আসছে বাংলাদেশে, জানা গেল বাইক লঞ্চের দিন-তারিখ

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ১৮ অক্টোবর ২০২৪
রয়েল এনফিল্ড আসছে বাংলাদেশে, জানা গেল বাইক লঞ্চের দিন-তারিখ
ছবি: সংগৃহীত

ভারতের বিখ্যাত রয়েল এনফিল্ড বাইকের সুনাম বিশ্বব্যাপী। বাংলাদেশের তরুণরাও এ বাইকের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে বাংলাদেশে লঞ্চ হচ্ছে ৩৫০ সিসির রয়েল এনফিল্ড। এরই মধ্যে ঠিক হয়েছে দিন-তারিখ। আগামী সোমবার দেশের বাজারে রয়েল এনফিল্ড বাইক লঞ্চ করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মটরস।

সম্প্রতি রয়েল এনফিল্ড বাংলাদেশ নামে একটি ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ঐ পোস্টে বলা হয়, ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে ৩৫০ সিসির রয়েল এনফিল্ড।

রয়েল এনফিল্ড বাংলাদেশে উৎপাদন, সংযোজন এবং বাজারজাত করার জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় প্রযুক্তিতে প্লান্ট স্থাপন করেছে ইফাদ মটরস। সেখানেই এখন তৈরি হচ্ছে বিশ্ব মানের এই বাইক, যা শিগগিরই আলোর মুখ দেখছে। 

Advertisement

২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। এরপর বাজাজ, হোন্ডা, ইয়ামাহা এবং রয়েল এনফিল্ড বাংলাদেশে হায়ার সিসির বাইক আনতে তোড়জোর শুরু করে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হায়ার সিসির বাইক এ দেশেই সংযোজন করতে হবে। এমনকি মোটরসাইকেলের বেশ কিছু যন্ত্রাংশ এ দেশেই তৈরি করতে হবে। সেই নিয়ম মেনেই ইফাদ মটরসকে বাংলাদেশে বাইক উৎপাদন, ইঞ্জিন সংযোজন এবং বাজারজাতকরণের দায়িত্ব দিয়েছে রয়েল এনফিল্ড।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!