ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কারি আব্দুল বাসিতের নামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২৪ অক্টোবর ২০১৯
কারি আব্দুল বাসিতের নামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা
পবিত্র কোরআনের সুরের জাদুকর কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ- ফাইল ফটো

পবিত্র কোরআনের সুরের জাদুকর কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ। সারা বিশ্বব্যাপী কারি আব্দুল বাসিত নামে যিনি সমধিক পরিচিত। 

কোরআনের সুমধুর তেলাওয়াতের কারণে বিশ্ববিখ্যাত কারি হিসেবেই স্বীকৃতি লাভ করেন তিনি। এবার তার নামে হতে যাচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।

মিসরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের সম্মানার্থে তারই নামে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Advertisement

মিসরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, আওকাফ মন্ত্রণালয় ‘আব্দুল বাসিত আব্দুস সামাদ’ শিরোনামে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটির আয়োজন করবে।

মিশরের আওকাফ মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, আওকাফ মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠিতটি আব্দুল বাসিত আব্দুস সামাদ শিরোনামে অনুষ্ঠিত হবে।

২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আগামী রমজান মাসে অনুষ্ঠিত হবে। মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ সিসি প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!