ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রমজানে প্রতিদিন ৪ লাখ বোতল জমজমের পানি বিতরণ 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২৯ মার্চ ২০২২
রমজানে প্রতিদিন ৪ লাখ বোতল জমজমের পানি বিতরণ 
ছবি: সংগৃহীত

রমজান উপলক্ষে প্রতিদিন ৪ লাখ বোতল জমজমের পানি বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

এছাড়াও মসজিদ আল নববীতে ১৪ হাজার কন্টেইনার জম জম জম রাখা হবে। মঙ্গলবার পবিত্র হারামাইন শরিফের ফেরিফাই ফেসবুক পেজ হারামাইন শরিফাইনে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

রমজান মাসে দৈনিক প্রায় ২ লাখ রোজাদারদের মধ্যে খাবার বিতরণ করা হবে, এবং মসজিদ আল নববী প্রাঙ্গণে গরম খাবার পরিবেশন নিষিদ্ধ থাকবে।

Advertisement

কাবা শরিফে অবস্থানরত ওমরাকারী ও নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে জমজমের পানি বিতরণ অব্যাহত রয়েছে। রমজানেও প্রতিদিন বিশেষ ব্যবস্থাপনায় কাবা শরিফের তাওয়াফের স্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জমজমের পানিভর্তি  ট্রলি পানি রাখা হয়। ট্রলিগুলোতে ছোট ছোট বোতলে জমজমের পানি রেখে দেওয়া হয়।

এছাড়াও মুসল্লি ও ওমরা আদায়কারীদের জন্য গ্লাসে জমজমের পানি বিতরণ করতে শ্রমিক নিয়োগ দেন হারামাইন কর্তৃপক্ষ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!