[ ধর্ম ]
নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি
ছবি: সংগৃহীত
নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বৃদ্ধ মুসল্লি। মসজিদের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্য দেখা যায়। বুধবার তুরস্কের উত্তরাঞ্চলের সিনপ প্রদেশের তুরকিলি শহরের আল ফাতিহ মসজিদে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, তারাবির নামাজের শেষ দিকে ওই মুসল্লি বসেন। এমন সময় ধীরে ধীরে তাকে সামনের দিকে ঢুকে পড়তে দেখা যায়। এরপরই আশপাশের মুসল্লিরা তাকে তুলে সোজা করেন। ততক্ষণে হার্ট অ্যাটাকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।
জানা যায়, ওই মুসল্লির নাম সালাহ উদ্দিন উজকান। নামাজে জ্ঞান হারিয়ে ফেললে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসকরা তাকে শেষ রক্ষা করতে পারেননি।
.png)
আল ফাতিহ মসজিদের খতিব আতিলা সানতিরক বলেন, আমার ২২ বছরের কর্মজীবনে অদ্ভূত ঘটনা এটি। মসজিদের মিম্বারে নামাজ পড়াচ্ছিলাম। মুসল্লি সালাহ উদ্দিন নিয়মিত রাতের নামাজে আসতেন। এমনকি ওইদিন নামাজের আগে মৃত্যুর পূর্বপ্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তিনি নামাজের মধ্যেই পরপারে চলে গেলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!