ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

স্বামী তার স্ত্রীকে পিতার সঙ্গে থাকতে বাধ্য করা জায়েয নয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ১৫ মে ২০২২
স্বামী তার স্ত্রীকে পিতার সঙ্গে থাকতে বাধ্য করা জায়েয নয়
ফাইল ছবি

প্রশ্ন: আমি আমার পরিবারিক বাসা ছেড়ে আমার স্ত্রীকে নিয়ে অন্য বাসায় থাকি— নানারকম সমস্যার কারণে। আমি আমার স্ত্রীকে ত্যাগ না করার ব্যাপারে তার সঙ্গে অঙ্গীকার করেছি। কিছুদিন পর আমার পিতা আমাকে আমার স্ত্রী নিয়ে তার সঙ্গে একত্রে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমার স্ত্রী এতে অসম্মতি জানাচ্ছে। এখন আমি কি করব? আমি কি আমার পিতার আনুগত্য করে আমাদের মধ্যকার অঙ্গীকার ভঙ্গ করবো? এবং আমি কি এ আয়াতের অধীনে পড়ে যাব: “এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।”[সূরা বনী ইসরাঈল, আয়াত: ৩৪]

ফাযিলাতুশ শাইখ সালেহ আল-ফাওযান: নিঃসন্দেহে সন্তানের উপর পিতার অধিকার মহান। তবে, যেহেতু আপনার স্ত্রী আপনার পিতার বাসায় থাকতে নারাজ; তাই আপনি তাকে বাধ্য করতে পারেন না। আপনি এ ব্যাপারে আপনার বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং আপনার স্ত্রীকে আলাদা বাসায় রাখুন। এছাড়া আপনার পিতার সঙ্গে যোগাযোগ রাখুন। পিতার সঙ্গে সদ্ব্যবহার করুন, তাকে সন্তুষ্ট রাখুন এবং সাধ্যানুযায়ী কোমল আচরণ করুন।

আর তালাকের বিষয়টি আপনার জন্য জায়েয, যদি আপনার তালাক দেয়ার প্রয়োজন হয়; সেক্ষেত্রে আপনি শপথ ভঙ্গের কাফ্‌ফারা পরিশোধ করবেন। এটি আল্লাহ্‌ তাআলার বাণী: “এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।”[সূরা বনী ইসরাঈল, আয়াত: ৩৪]-এর বিরোধী হবে না। কেননা এখানে অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার মাধ্যমে কোন হালালকে হারাম করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!