ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

মদিনায় পৌঁছেই সেজদায় লুটিয়ে পড়লেন নারী হজযাত্রী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ১৫ জুন ২০২২
মদিনায় পৌঁছেই সেজদায় লুটিয়ে পড়লেন নারী হজযাত্রী
মহান রবের দরবারে শুকরিয়া। কী সুন্দর এই দৃশ্য, সুবহানআল্লাহ! কী অকৃত্রিম এই প্রেম আর এই দরদ। ছবি: সংগৃহীত

জীবনের প্রথম হজ। এসেছেন ইন্দোনেশিয়া থেকে। মদিনা এয়ারপোর্টে নেমে মহান রবের শুকরিয়া আদায় করতে এভাবেই সিজদায় লুটিয়ে পড়েন এক নারী হজযাত্রী।

হজ আল্লাহ তায়ালার হুকুম। করোনা মহামারীর কারণে অনেকের হজের ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব হয়ে ওঠেনি। এবার হজের সুযোগ পাচ্ছেন প্রায় ১০ লাখ মুসুল্লি। এ বছর হজ করতে পেরে ধর্মপ্রাণ মুসলমানরা দারুণ খুশি। এ খুশির বহির্প্রকাশ মহান রবের দরবারে।

Advertisement

হজের উদ্দেশ্যে মহানবী (সা.) এর প্রাণের শহর পবিত্র মদিনায় পৌছতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন ইন্দোনেশিয়ান এক নারী হজ যাত্রী। ইন্দোনেশিয়ান ওই নারী হজ যাত্রীর জন্য একটি মূল্যবান মুহূর্ত। যিনি তার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেননি এবং তার চোখের পানি ধরে রাখতে পারেননি। আবেগে অশ্রু সিক্ত হয়ে পড়েন তিনি। তাই তিনি মদীনা শহরের বিমানবন্দরে পৌঁছেই মহান আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানিয়ে সেজদা করেন। কী সুন্দর এই দৃশ্য, সুবহানআল্লাহ! কী অকৃত্রিম এই প্রেম আর এই দরদ।

জানা যায়, এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি এক লাখ ৫১ জন হজে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে একজন ওই নারী হজযাত্রী। যিনি কিনা হজ করতে এসে মদীনা শহরের বিমানবন্দরে পৌঁছেই আবেগ ধরে রাখতে পারেন নি। মহান রবের প্রশংসায় সেজদায় লুটিয়ে পড়েন।

হারামাইন শরিফাইন ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করা হয়। ছবিটিতে ৫৭ হাজার লাইক, ২২০০ কমেন্ট এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বার শেয়ার করা হয়।

একজন কমেন্ট করেন, মাশাআল্লাহ আমি তাকে অনুভব করছি। মদিনা এবং মক্কায় প্রথম অবতরণ করার সময় আমি এটি অনুভব করেছি। আল্লাহ তাকে আশীর্বাদ করুন, তাকে সুস্বাস্থ্য দান করুন এবং ইবাদাত হজের সময় তাকে রক্ষা করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!