ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজ পালন করতে ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ২৯ জুন ২০২২
হজ পালন করতে ১১ মাস পায়ে হেঁটে মক্কায় ব্রিটিশ নাগরিক
পবিত্র মক্কা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছলেন আদম মোহাম্মদ নামের ৫৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।

বুধবার মক্কায় পৌঁছার সঙ্গে সঙ্গে আদম মোহাম্মদকে সেখানকার অসংখ্য মানুষ অভিবাদন জানায়। তিনিও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

আদম মোহাম্মদ জানান, তিনি ১০ মাস ২৬ দিন আগে ব্রিটেন থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময়ের মধ্যে তিনি অন্তত ৯টি দেশ অতিক্রম করেন এবং অবশেষে সৌদি আরব পৌঁছান।

Advertisement

দীর্ঘ ১১ মাস পায়ে হেঁটে অবশেষে মক্কায় পৌঁছলেন আদম মোহাম্মদ নামের ৫৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক।
 
তিনি আরো জানান, মক্কায় পৌঁছতে তাকে কঠিন প্রতিকূল আবহাওয়া ও দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়েছে এবং অতিক্রম করতে হয়েছে ৬৫ হাজার কিলোমিটার। তিনি জানান, হজ তার জীবনের অন্যতম স্বপ্ন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!