ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজযাত্রীদের বোর্ডিং কার্ড মিলবে হজ ক্যাম্পেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ৭ এপ্রিল ২০২৩
হজযাত্রীদের বোর্ডিং কার্ড মিলবে হজ ক্যাম্পেই
ফাইল ফটো

চলতি বছরে হজযাত্রীরা তাদের বোর্ডিং কার্ড রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই সংগ্রহ করতে পারবেন। এখন থেকে আর হজযাত্রীদের বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না

শুক্রবার বিমান ও আশকোনা হজ ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন।

Advertisement

গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। 
এদিকে হজযাত্রী নিবন্ধের সময় পুনরায় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!