ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কাবা-মদিনা শরিফে রমজানের চতুর্থ জুমার ইমাম যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৪, ১৪ এপ্রিল ২০২৩
কাবা-মদিনা শরিফে রমজানের চতুর্থ জুমার ইমাম যারা
ফাইল ফটো

আরবি হিজরি সন ১৪৪৪ এর মহিমাম্বিত রমজান মাসের চতুর্থ জুমায় আজ কাবা শরিফ ও মদিনা শরিফে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার।

বরাবরের মতো আজকের জুমায় কাবা শরিফ ও মদিনার মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

Advertisement

আজ ১৪ এপ্রিল ২০২২ইং মোতাবেক ২৩ রমজান ১৪৪৪ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববীতে আজ হিজরি বছরের রমজান মাসের চতুর্থ জুমা অনুষ্ঠিত হবে।

হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমার জন্য খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

ফাইল ফটো

> কাবা শরিফ: প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আস-সুদাইসি।

> মসজিদে নববী: মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. হুসাইন বিন আব্দুল আজিজ আল-আশ-শায়খ।
 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!