ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি ঘোষণা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি ঘোষণা
ছবি: অন্তর্জাল

সৌদি কর্তৃপক্ষ পবিত্র ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ করেছে। ওমরাহ পালনকালে নারীদের এই নিয়ম মানতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকালে নারীদের পছন্দের পোশাক পরার অধিকার রয়েছে, তবে এক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।

Advertisement

২০২২ সালে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় সৌদি আরব। সেই থেকে প্রচুর নারী মাহরাম ছাড়া হজ ও ওমরাহ পালন করছেন।

প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে।

সৌদি কর্তৃপক্ষের ধারণা, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি ঘোষণা করলো দেশটি।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে সে দেশে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!