ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

মসজিদের মাইকের শব্দ শুনে জুমার নামাজ আদায় করা যায়?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩
মসজিদের মাইকের শব্দ শুনে জুমার নামাজ আদায় করা যায়?
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

প্রশ্ন : মসজিদ ছাড়া কি জুমার নামাজ আদায় করা যায়? অথবা মসজিদের মাইকের শব্দে জুমার নামাজ আদায় করা যায়?

উত্তর (বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী) : জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। জুমার নামাজ ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। জুমা অর্থ একত্র হওয়া, কাতারবদ্ধ হওয়া। জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ সবাই একত্র হয়ে জামাতে আদায় করে থাকে, তাই একে জুমার নামাজ বলা হয়।

জামে মসজিদেই আসলে জুমার নামাজ অনুষ্ঠিত হয় এবং জুমার নামাজের জন্য কিছু শর্তও রয়েছে। সেই শর্তানুযায়ীই সালাতুল জুমা হয়। তবে জামাত যদি অনেক বড় হয়ে যায়, সেখানে যদি ইমাম থাকেন, খুতবা দেওয়া হয়, পাশাপাশি অনেক মানুষ থাকেন।

Advertisement

জুমার নামাজের জন্য শর্তগুলো হচ্ছে—ইমাম থাকতে হবে, খুতবা থাকতে হবে, মুসল্লি থাকতে হবে, এমনিতে কোনো কারণে নয়, যদি জামাত অনেক বড় হয়ে যায়, তাহলে তারা মসজিদের বাইরে জুমার নামাজ আদায় করতে পারবেন। কারণ এতগুলো মানুষ কোনো মসজিদে চলে যাওয়া অথবা অন্য মসজিদে জায়গা হওয়া সম্ভব না। কিন্তু তার মানে এই নয় যে, কারো বাসা থেকে আধা কিলোমিটার দূরে মসজিদ, এতদূরে না গিয়ে তারা ১৫/২০ জন মিলে বাড়ির সামনেই জুমার নামাজ আদায় করে নেবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!