রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৪ সাল) ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।
.png)
আগামী বছর (২০২৪ সাল) হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের শেষ সময় রোববার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ৫ শতাংশ হজযাত্রীও নিবন্ধিত হয়নি।
এর আগে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেছিলেন, হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বরের পর হয়তো আর বাড়ানো সম্ভব হবে না। ঐ সময় পর্যন্ত যারা নিবন্ধন করবেন, তারাই আগামী বছর হজ পালন করতে পারবেন।