ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ইজতেমায় জুমার নামাজে ইমামতি করবেন যিনি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২৪
ইজতেমায় জুমার নামাজে ইমামতি করবেন যিনি
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার ময়দানে আজ শুক্রবার লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হওয়ার কথা রয়েছে।

নামাজে ইমামতি করবেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা জুবায়ের।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন।

Advertisement

এর আগে, শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা আহমদ বাটলার বয়ান তাৎক্ষণিক বাংলায় তরজমা করছেন মাওলানা নুরুর রহমান।

মাওলানা আহমদ বাটলার বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার তালিমের পর পরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। শুক্রবার জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব, আছরের নামাজের পর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের ও মাগরিবের পর ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!