মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন, আলহাজ্ব মো. সাঈদ খোকন (মাননীয় সংসদ সদস্য (ঢাকা-৬) বাংলাদেশ জাতীয় সংসদ ও প্রথম নির্বাচিত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন)।
তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাইখ ড. শহীদুল্লাহ খান মাদানী (সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)।
.png)
বাংলাদুয়ার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করবেন জমঈয়তে শুববান আহলে হাদিস ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি হাফেজ মো. ওয়াসিমউদ্দিন সজিব।
মাহফিলে আরো ওয়াজ করবেন শাহ ওয়ালী উল্লাহ (সোবাহানবাগ জামে মসজিদ, ধানমন্ডি), ড. আহসানউল্লাহ বিন সানাউল্লাহ (খতিব, বাংলাদুয়ার জামে মসজিদ), ড. উসামা বিন আত্বায়া আল-উতায়বী (অনার্স (হাদিস অনুষদ) মাষ্টার্স ও পিএইচডি), ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা, সৌদি আরব, আ্তর্জাতিক দাঈ), শাইখ মুকার্রম বিন মুহসিন (প্রিন্সিপাল দারুল হুদা ইসলামী ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহী), হাফেজ শামসুল হক শিবলী (খতিব, নাজিরা বাজার বড় জামে মসজিদ)।

ওয়াজ মাহফিলটি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে। এবং ইউটিউবে তাওহীদ মিডিয়া ও বাংলা লেকচারে সম্প্রচার করা হবে।