ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

রমজানে পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আমিরাতের

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ৭ মার্চ ২০২৪
রমজানে পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আমিরাতের
ছবি: অন্তর্জাল

পবিত্র রমজান মাস উপলক্ষে খুচরা পর্যায়ে ৯টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত।

দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটার দাম কোনো ভাবেই বৃদ্ধি করা যাবে না। খবর গালফ নিউজ

আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং ও ফলো-আপ সেক্টরের কর্মকর্তা আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি বলেছেন, ‘ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে’।

তিনি বলেন, ‘মন্ত্রণালয় নিশ্চিত করবে ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে এবং তাদের অবিবেচকভাবে বৃদ্ধি পাওয়া দামে পণ্য কিনতে হচ্ছে না এবং যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছে’।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!