নির্দেশে বলা হয়, যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
.png)
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরো বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে।
মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান।