ইসলাম গ্রহণের পর রোজারত অবস্হায় ইউক্রেনীয় নারীর মৃত্যু
ইউক্রেনের এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করে রোজারত অবস্হায় মারা গেছেন। ঐ নারীর জানাজায় শত শত মানুষের ঢল নামে। খবর খালিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবস্হায় তার মৃত্যু হয়। শুক্রবার আল কাসাইস কবরস্থান মসজিদে ঐ নারীর জানাজা পড়তে হাজির হয়েছেন শত শত মানুষ।
২৯ বছর বয়সী ঐ নারীর মৃত্যুর খবর ‘জানাজাইউএই’ নামের একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে। এক্স পোস্টে জানাজা পড়ানোর কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।
.png)
এর আগে ঐ সংস্থাটি বৃহস্পতিবার নওমুসলিম নারীর মৃত্যু ও জানাজা নামাজের সময় জানিয়ে দেয়। এক্স পোস্টে আরো বলা হয় ইউক্রেনীয় নারী দারিয়া কোতসারেঙ্কোর ইসলাম ধর্ম গ্রহণ করে রোজারত অবস্হায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারকৃত পোস্ট থেকে জানা গেছে, এই নারী দুবাইয়ে প্রথমে পর্যটক হিসেবে এসেছিলেন। তিনি চাকরি খুঁজছিলেন। কিন্তু চাকরি না পাওয়ার মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন।
একটি ডকুমেন্ট থেকে জানা গেছে, দারিয়া জন্মসূত্রে খ্রিষ্টান ছিলেন। পরে গত ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তিনি রোজা রেখেছিলেন।