আজ ৩১ মার্চ (রোবাবার) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। ১০০টি দেশের প্রতিযোগীর মধ্যে (অনলাইনে) প্রাথমিক বাছাইয়ের পর ৫০টি দেশের প্রতিযোগীকে সরাসরি অংশ নিতে জর্ডানে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৭ সালে জর্ডানের এ প্রতিযোগিতায় আহমাদ বিন ইউসুফ আযহারী ইতিহাসে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নিয়ে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এ সফরের মাধ্যমে বিশ্বে লাল-সবুজের পতাকা আরো সমুন্নত হবে এবং দেশের সম্মান বৃদ্ধি পাবে।
.png)
প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী ৮ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কেরাতের রূপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফের (রহ) বড় ছেলে। এছাড়া তিনি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট এবং মা’হাদুল কেরাত বাংলাদেশের পরিচালক।