ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

জেনে নিন শবে কদরের রাতে জিকিরের আমল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ৬ এপ্রিল ২০২৪
জেনে নিন শবে কদরের রাতে জিকিরের আমল
ছবি: সংগৃহীত

কুরআন নাজিলের মাস রমজান; কুরআন নাজিলের রাত ‘শবে কদর’। এ রাতেই প্রথম পবিত্র মক্কার জাবালে রহমত তথা হিরা পর্বতের গুহায় আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে ফেরেশতাদের সরদার হজরত জিবরাঈল (আ.) এর মাধ্যমে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.) এর প্রতি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিলের সূচনা হয়। 

আল্লাহ বলেন: ‘রমজান মাস! যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবমণ্ডলীর দিশারীরূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। (সুরা বাকারা, আয়াত: ১৮৫)। 

এই রাতটি বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রিকে আরবিতে ‘লাইলাতুল কদর’, ফার্সিতে ‘শবে কদর’ অর্থাৎ ‘কদর রজনী’ বা ‘ভাগ্যনিশি’ বলা হয়। কদর অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত, সম্ভাবনাময়, ভাগ্যনির্ধারণী। 

Advertisement

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াাসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেকার সব গুনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি)।

লাইলাতুল কদরের রাত ইবাদতেঅতিবাহিত করার জন্য কিছু জিকির তুলে ধরা হলো। যে জিকিরগুলো কদরের রাতে করা যেতে পারে। তাহলো-

সুবহানাল্লাহ(سُبْحَانَ الله) ১০০ বার পড়ুন।
আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لله) ১০০ বার পড়ুন।
আল্লাহুআকবার (اَللهُ اَكْبَر) ১০০ বার পড়ুন।
লা ইলাহা ইল্লাল্লাহ (لَا اِلَهَ اِلَّا الله) ২০০ বার পড়া।
আসতাগফিরুল্লাহ (أَسْتَغْفِرُ الله) যতবেশি সম্ভব হয়।
দরুদ শরিফ (صَلَّى الله عَلَيْهِ وَ سَلَّم) বেশি বেশি পড়া।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (سُبْحَان الله و بِحَمْدِهِ) কমপক্ষে ১০০ বার পড়া।

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির (لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر) কমপক্ষে ১০০ বার পড়া।

দোয়া ইউনুস (لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّ كُنْتُ مِنَ الظَّالِمِيْن) যতবার সম্ভব হয়।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম (سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم) কমপক্ষে ১০০ বার পড়া।

লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ (لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ)

সুরা ইখলাস যতবেশি পড়া যায়-

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’ 

সাইয়েদুল ইসতেগফার পাঠ করা-

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।'

অর্থ : 'হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।'

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শবে কদর
লিংক সফলভাবে কপি হয়েছে!