ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

বাড়লো হজ ভিসা ইস্যুর মেয়াদ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ৭ মে ২০২৪
বাড়লো হজ ভিসা ইস্যুর মেয়াদ
ফাইল ফটো

হজ ভিসা ইস্যুর মেয়াদ আগামী ১১ মে পর্যন্ত বৃদ্ধি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

এদিকে গত ৪ মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়। তবে অধিকাংশ এজেন্সি (২০৪টি) এখনো পর্যন্ত হজযাত্রীর জন্য ভিসা প্রসেস শুরুই করেনি, যার ফলে হজযাত্রীদের হজে গমনে অনিশ্চয়তা দেখা দেয়। এমন বাস্তবতায় হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ালো সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ভিসা আবেদনে বিলম্ব সম্পর্কে হাব মহাসচিব ফারুক আহমদ সরদার বলেন, এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব। তাই সবকিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে।

Advertisement

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!