ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজ যেদিন 

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ৭ জুন ২০২৪
হজ যেদিন 
ছবি: ডেইলি বাংলাদেশ

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। আর পবিত্র হজ পালন করা হবে ১৫ জুন।

চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) দেশটির রয়েল কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের রয়েল কোর্ট জানায়, বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (৭ জুন) পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা  উদযাপিত হবে।

Advertisement

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে শুক্রবার। এদিন সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!